২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার গোয়েন্দা দপ্তরে বোমা বিস্ফোরণ, কিশোর নিহত

রাশিয়ার উত্তর-পশ্চিমের নগরী আরখানগেলস্কে ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) কার্যালয়ে বোমা বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 06:21 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে ভবনের ভেতর ওই বিস্ফোরণে এফএসবির তিন সদস্যও আহত হয়েছেন বলে জানায় বিবিসি। বিস্ফোরণে ভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানায়, ১৭ বছরের ওই কিশোরই ব্যাগে করে বোমাটি ভবনের ভেতর আনে। ব্যাগ থেকে বোমা বের করার সময় সেটি তার হাতেই বিস্ফোরিত হয় এবং সে মারাত্মকভাবে আহত হয়; পরে সে মারা যায়।

বিস্ফোরণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটজ দেখা যায়। বিস্ফোরণের ঠিক আগে ওই কিশোর ভিডিওটি পোস্ট করেছিল।

পোস্টে ওই কিশোর নিজেকে একজন বামপন্থি বলে পরিচয় দেয় এবং বলে, “এফএসবি মিথ্যা মামলা দেয় এবং লোকজনকে নির্যাতন করে।”

গভর্নর এবং স্থানীয় প্রশাসন ওই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। এ ঘটনার পর আরখানগেলস্কের সব সরকারি ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।