আফগানিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫
আফগানিস্তানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ ক্রু ও আরোহী নিহত হয়েছেন।
বুধবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নামের মেহরি জানিয়েছেন, সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার পার্শ্ববর্তী হেরাত প্রদেশে যাওয়ার সময় একটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে তালেবানের এক মুখপাত্রের দাবি, তাদের যোদ্ধাদের গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
