২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাভানোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রতিবেদন দিল এফবিআই

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্রেট ক্যাভানোর বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের অভিযোগ নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে এফবিআই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2018, 09:26 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

সিনেটের বিচার বিভাগীয় কমিটি এবং হোয়াইট হাউজও এ প্রতিবেদন পেয়েছে।

বৃহস্পতিবার সিনেট কমিটি প্রতিবেদনটি খতিয়ে দেখার পর ক্যাভানোর মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়ায় ভোট হবে।

হোয়াইট হাউজের মুখপাত্র এ ভোটে ক্যাভানোর মনোনয়ন চূড়ান্ত হবে বলেই আস্থা প্রকাশ করেছেন।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দেওয়া প্রতিবেদনে ক্যাভানোর বিরুদ্ধে অভিযোগের কোনো যৌক্তিকতা হোয়াইট হাউজ খুঁজে পায়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে কি আছে তা জানানো হয়নি। ক্যাভানো তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই জোরালভাবে অস্বীকার করেছেন।

রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা ক্যাভানোর মনোনয়ন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। তার মনোনয়ন চূড়ান্ত করা নিয়ে শনিবার ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিচারক ব্রেট ক্যাভানোকে সুপ্রিম কোর্টের নবম বিচারপতি হিসেবে চূড়ান্ত নিয়োগ পেতে হলে সিনেটের বিচার বিভাগীয় কমিটির অনুমোদনসহ গোটা সিনেটেই অনুমোদন পেতে হবে। এ প্রক্রিয়াতেই সিনেটে ভোট হবে।

কিন্তু তার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ডের প্রথম যৌন হয়রানির অভিযোগের পর থেকেই তাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গত ৩১ জুলাইয়ে বিচারপতি এন্থনি কেনেডি অবসরে যাওয়ার পর তার শূন্য পদের জন্য ব্রেট ক্যাভানোকে বেছে নেন প্রেসিডেন্ট ট্রাম্প।