২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংকটের দ্বি-রাষ্ট্রিক সমাধান চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রিক সমাধান চান বলে জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Sep 2018, 06:41 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

মধ্যপ্রাচ্য সংকটের এমন সমাধানে এটিই ট্রাম্প প্রশাসনের সবচেয়ে পরিষ্কার বার্তা।

এর আগে ট্রাম্প প্রশাসন বলেছিল, দুই পক্ষ রাজি থাকলে তারা দ্বি-রাষ্ট্রিক সমাধানে সমর্থন দেবে।

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এও বলেছেন যে, তিনি আগামী দুই-তিন মাসের মধ্যে একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করতে চান।

তিনি বলেন, “আমি দ্বি-রাষ্ট্র সমাধান চাই। আমি মনে করি এটিই সবচেয়ে ভাল হবে। আমার এরকমই মনে হচ্ছে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র অবশ্যই অ-সামরিক হতে হবে এবং ইসরায়েলকে ইহুদিদের রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে।

কিন্তু এমন শর্ত শান্তিপ্রতিষ্ঠায় নেতানিয়াহুর আন্তরিকতার অভাব বলেই অভিযোগ ফিলিস্তিনিদের।

ওদিকে, যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো মধ্যপ্রাচ্যে সংকটের ইসরায়েল-ফিলিস্তিন দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে।

নিউ ইয়র্কে বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এক-রাষ্ট্র সমাধানেও তার আপত্তি নেই যদি দু’পক্ষ তা পছন্দ করে।

তিনি বলেন, “ইসরায়েল ও ফিলিস্তিন এক রাষ্ট্র চাইলে তাতেও আমি রাজি। তারা দুই রাষ্ট্র চাইলে তাতেও আমি রাজি। তারা খুশি হলেই আমি খুশি।”