দক্ষিণ আফ্রিকায় অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত ৮
দক্ষিণ আফ্রিকায় একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণে অন্তত আট জন নিহত হয়েছেন।
দেশটির দমকল বাহিনীর এক মুখপাত্র এ সংবাদ জানিয়েছেন বলে খবর বিবিসির।
সোমবার বিকালে কেপ টাউনের নিকটবর্তী সামরাসেট ওয়েস্ট জেলায় ঘটনাটি ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।
ঘটনাস্থলের পাঁচ কিলোমিটার দূরে থাকা এক প্রত্যক্ষদর্শী বিস্ফোরণে তৈরি হওয়ার বিশাল অগ্নিগোলক দেখার কথা জানিয়েছেন।
ঘটনাস্থলে অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা।
জার্মানির ও দক্ষিণ আফ্রিকার কোম্পানিগুলোর যৌথ-মালিকানাধীন রাইনমেটাল-ডেনাল কারখানাটিতে দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী ও পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের জন্য অস্ত্র ও বিস্ফোরক তৈরি করা হতো।
