২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল নাডুর হিন্দু নেতাদের ‘হত্যার ছক’, গ্রেপ্তার ৫

ভারতের তামিল নাডু রাজ্যের তিন হিন্দু নেতাকে হত্যার যড়ষন্ত্রের অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 01:22 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

ওই নেতাদের হত্যার উদ্দেশ্যে ওই পাঁচ জন কোয়িমবাটোরে এসেছেন বলে সোমবার জানিয়েছে রাজ্য পুলিশ, খবর এনডিটিভির।

এই পাঁচ জন পেরোলে মুক্তি পাওয়া এক আসামির বিয়েতে যোগ দিতে কোয়িমবাটোরে এসেছেন, গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, এই ব্যক্তিরা সাম্প্রদায়িক বিরোধ তৈরির পরিকল্পনা করেছিলেন এবং হিন্দু মাক্কাল কাটচি বা হিন্দু পিপলস পার্টি নামের ডানপন্থি একটি হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দলের তিন নেতার ওপর হামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।