২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ভূমিকম্পে নিহত ২, আহত ২৪১

ইরানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ২ জন নিহত এবং ২৪১ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 10:15 AM

Updated : 08 Apr 2022, 06:55 PM

রোববার তাসনিম বার্তা সংস্থার খবরে একথা জানানো হয়েছে।

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় কারমানশাশের তাজেহাবাদ শহরে হতাহতের ঘটনা ঘটেছে বেশি।

রিকটার স্কেলে ভূমিকম্প পরবর্তী পরাঘাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তাসনিম।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কারমানশাশের প্রায় ৫৫ মাইল পশ্চিম-উত্তরপশ্চিমের ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে।

ইরাকি টিভি জানিয়েছে, ভূকম্পন অনুভূত হয়েছে বাগদাদেও। তবে এতে কেউ আহত হয়নি।

ইরানের কারমানশাশ প্রদেশে গত নভেম্বরে একটি বড় ধরনের ভূমিকম্পে অন্তত ৩৫০ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল আরো হাজার হাজার মানুষ। ইরানে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।