২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে সঙ্গীত উৎসবে মঞ্চ ভেঙে আহত ৩ শতাধিক

স্পেনের গ্যালিসিয়ায় একটি সঙ্গীত উৎসব চলাকালে মঞ্চের একাংশ ধসে পড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছে। এদের পাঁচজনের অবস্থা গুরুতর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 05:49 PM

Updated : 08 Apr 2022, 06:51 PM

বিবিসি জানায়, গ্যালিসিয়ার ভিগো শহরে দুইদিনের সঙ্গীত উৎসব চলছে। স্থানীয় সময় রোববার মধ্যরাতের ঠিক আগে এ দুর্ঘটনা ঘটে।

ওই সময় একজন র‌্যাপ গায়কের গান কাছ থেকে উপভোগ করতে অনেক মানুষ কাঠের তৈরি ওই মঞ্চের উপর উঠে পড়েছিল।

হঠাৎ করেই মঞ্চের কাঠের পাটাতন নড়ে উঠে হুড়মুড় করে নিচে নেমে যেতে শুরু করে বলে জানান এক প্রত্যক্ষদর্শী। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

মঞ্চ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শকদের বেশিরভাগই কিশোর বয়সের ছিল এবং তারা হুড়োহুড়ি করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার চেষ্টা করে। কয়েকজন পাশে সমুদ্রে পড়ে যায়। 

পানিতে কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত হতে উদ্ধারকর্মীরা সমুদ্রেও উদ্ধার ‍অভিযান চালিয়েছে বলে জানায় পুলিশ।