যুক্তরাজ্যে কারখানায় বিস্ফোরণে নিহত ১
যুক্তরাজ্যের উইল্টশায়ারে সেনাসরঞ্জাম তৈরির একটি কারখানায় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে।
সরকার নিয়ন্ত্রিত ওই কারখানায় শুক্রবারের বিস্ফোরণে আরও একজন আহত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে খালি করে ফেলা হয়। কী কারণে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।
কেমরিং কাউন্টারমেজার্স কারখানায় আক্রমণ থেকে জাহাজ ও উড়োজাহাজ রক্ষার যন্ত্রাংশ তৈরি হয়।
