ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮২
ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লম্বোকে আবারও শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮২ জন নিহত হয়েছে।
৭ মাত্রার এ ভূমিকম্পে ধসে পড়েছে বাড়িঘর, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ব্যবস্থা, কম্পন অনুভূত হয়েছে নিকটবর্তী বালি দ্বীপেও; খবর বার্তা সংস্থা রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রোববারের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল দ্বীপটির উত্তর উপকূলে মাটির ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও দুইঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।
সৈকত ও হাইকিং ট্রেইলের জন্য লম্বোক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। রোববারের এ ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
লম্বোকের প্রধান শহর মাতরমের ভবনগুলো ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দোনেশিয়ার দূযোর্গ মোকবেলা সংস্থার প্রধান অগুং প্রামুজা নিহতের সংখ্যা ৩২ বলে নিশ্চিত করেছেন। আরো কতজন মানুষ আহত হয়েছে তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
বালি দ্বীপে কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর লম্বোক ও বালি বিমানবন্দরে লোকজনকে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে দেখা গেছে।
বালিতে একটি হোটেলে থাকা অস্ট্রেলিয়ার এক পর্যটক রয়টার্সকে বলেন, “হোটেলের সব অতিথিরা দৌড়ে রাস্তায় বেরিয়ে আসেন। আমিও তাই করি।”
