২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ নেটো সেনা নিহত

আফগানিস্তানের পারওয়ান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নেটো জোটের বিদেশি তিন সেনা নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 05:50 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

নেটোর পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়, পারওয়ান প্রদেশের চারিকারে স্থানীয় সময় ভোট ৬টার (০১:৩০) দিকে এ হামলা হয়। ওই সময় আফগান সেনাদের পাশপাশি নেটো সেনারা পায়ে হেঁটে নিয়মিত টহল দিচ্ছিল।

নিহতদের পরিচয় বা তারা কোনে দেশের নাগরিক তা এখনও জাননো হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের একজন এবং দুই আফগান সেনা আহত হয়েছে।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

গত মাসেও আফগানিস্তানে হামলায় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত এবং আর দুইজন আহত হয়েছিল।