‘উ. কোরিয়া এখনো পারমাণবিক জ্বালানি উৎপাদন করছে’
উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েও এখনো পারমাণবিক বোমার জ্বালানি উৎপাদন করে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে বুধবার তিনি একথা বলেন।
শুনানিতে বিষয়টি আসলেই সত্য কিনা এমন প্রশ্নের জবাবে পম্পেও ডেমোক্র্যাটিক সিনেটর এড মার্কিকে বলেন, “হ্যাঁ, এটি ঠিক... হ্যাঁ, তারা পারমাণবিক জ্বালানি তৈরি করছে।”
তবে উত্তর কোরিয়া সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রেখেছে কিনা কিংবা তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে চলছে কিনা সে সম্প্রর্কিত প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জনান পম্পেও।
