২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে মুক্তির শুরুতেই ফ্লপ সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘আসুরা’

চীনে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘আসুরা’ মুক্তির প্রথম সপ্তাহেই সুপার ফ্লপ হওয়ায় ছবিটি হল থেকে তুলে নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2018, 09:30 PM

Updated : 08 Apr 2022, 06:43 PM

৭৫ কোটি ইউয়ান (১১ কোটি ২০ লাখ ডলার) ব্যয়ে নির্মিত এ ফ্যান্টাসি ছবিটি ব্যবসা সফল হবে বলেই আশা করেছিলেন নির্মাতারা। কিন্তু ছবি মুক্তির পরই দেখা যায় প্রথম সপ্তাহে আয় হয়েছে মাত্র ৫ কোটি ইউয়ান।

চীনের বৌদ্ধ পুরাণের কল্পকাহিনীর ভিত্তিতে আসুরা সিনেমাটি নির্মিত হয়েছে।অভিনয় করেছেন নামিদামী অভিনেতারা।সিনেমাটি মুক্তির আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে এর ভূয়সী প্রশংসা করে প্রচারও চালানো হয়েছিল।তারপরও ছবিটি সাড়া জাগাতে পারেনি।

প্রথম দফায় সফল না হওয়ায় প্রযোজকরা সিনেমাটির গল্প নিয়ে আরো কাজ করার পরিকল্পনা করছেন বলে খবর পাওয়া গেছে। এরপর তারা ছবিটি আবার নতুন করে মুক্তি দিতে চান বলে জানিয়েছে বিবিসি।

দ্বিতীয়বার মুক্তির পরও সিনেমাটি বক্সঅফিসে সফল না হলে এটি হবে চীনের সিনেমা জগতের ইতিহাসে সবচেয়ে ফ্লপ ছবি।