২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলুরু পাথরে চড়তে গিয়ে জাপানি পর্যটকের মৃত্যু

অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘উলুরু’ পাথরে চড়তে গিয়ে পড়ে জাপানি এক পর্যটকের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 08:07 PM

Updated : 08 Apr 2022, 06:38 PM

বিবিসি জানায়, মঙ্গলবার ৭৬ বছরের ওই জাপানি পর্যটক পাথরের অর্ধেক পর্যন্ত উঠে সেখান থেকে পড়ে অচেতন হয়ে যান।

হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এটিকে দুর্ঘটনা বিবেচনা করে তদন্ত করছে পুলিশ।

১৯৫০ এর দশক থেকে এখন পর্যন্ত ‘উলুরু’ পাথরে চড়তে গিয়ে পিছলে পড়ে অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছেন।

যে কারণে অস্ট্রেলিয়া সরকার পাথরটি আরোহণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০১৯ সালের অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

অত্যন্ত বিপদজনক হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ বরাবরই পর্যটকদের বিশলাকৃতির ওই পাখরখণ্ডটিতে চড়তে নিষেধ করে আসছে।

প্রতিবছর আড়াই লাখের বেশি পর্যটক উলুরু পাথর দেখতে যায়।