২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিস তারকা মারিয়া বুয়েনোর মৃত্যু

ষাটের দশকের জনপ্রিয় নারী টেনিস খেলোয়াড় ব্রাজিলের মারিয়া এস্তের বুয়েনো মারা গেছেন। গত কয়েক বছর ধরে মুখের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 01:52 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত মঙ্গলবার ৭৮ বছর মারিয়া বুয়েনোকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সেখানে তিনি মারা যান বলে জানায় বিবিসি।

দক্ষিণ আমেরিকার সবচেয়ে সফল এই নারী টেনিস খেলোয়াড় তিনবার উইম্বলডন (একক) এবং চারবার ইউএস চ্যাম্পিয়নশীপসহ মোট ১৯টি শিরোপা (মেজর টুর্নামেন্ট) জিতেছেন।

দক্ষিণ আমেরিকার প্রথম নারী হিসেবে উইম্বলডন একক শিরোপা জেতেন তিনি।

অথব নিজে নিজেই টেনিস খেলা শিখেছিলেন মারিয়া এবং কিশোর বয়স পর্যন্ত তার কোনো কোচ ছিল না।

১৯৫৯ সালে তিনি প্রথম উইম্বলডন শিরোপ জেতেন। ওই বছর ইউএস চ্যাম্পিয়নশিপ শিরোপাও নিজের করে নিয়ে বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড়ে পরিণত হন।

সে বছর তিনি অ্যাসোসিয়েট প্রেস বেস্ট ফিমেল অ্যাথলেট পুরস্কার জেতেন।

পুরস্কার জয়ের পর তিনি বলেছিলেন, “আমি ভালো খেলোয়াড় নই, আমি সবার সঙ্গে খেলতেই ভয় পাই।”

১৯৬০ এবং ১৯৬৪ সালে আরো দুইবার তিনি উইম্বলডন একক শিরোপা জেতেন এবং ১৯৬৫ সালে উইম্বলডন দ্বৈত শিরোপা জেতেন।

১৯৭৭ সালে খেলা থেকে অবসর নেওয়ার পর তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন।