নাইজেরিয়ায় গরুচোরের হামলায় নিহত ২০
নাইজেরিয়ার জামফারা প্রদেশে গরুচোররা একটি গ্রামে হামলা চালিয়ে ২০ জনের বেশি মানুষকে হত্যা করেছে।
বিবিসি জানায়, চোররা মোটরবাইকে করে জানোকা গ্রামে এসে এলোপাতাড়ি গুলি চালায় এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
গত কয়েক মাসে উত্তরের প্রদেশ জামফারায় গ্রামবাসীদের সঙ্গে গরুচোরদের সংঘর্ষের ঘটনা অনেকে বেড়ে গেছে।
জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সঙ্গে সংঘর্ষে নাইজেরিয়ায় যত মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ গরুচোরদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছে। যদিও এর প্রকৃত সংখ্যা পাওয়া প্রায় অসম্ভব।
জানোকার স্থানীয় সরকারের প্রধান মুস্তাফা মুহাম্মাদ বলেন, হামলার পর গ্রামবাসীরা ২৩টি মৃতদেহ কবর দিয়েছে।
গত সাত বছরে জামফারা থেকে ১০ হাজারের বেশি গরু চুরি হয়েছে।
কারো কারো মতে এই সংঘর্ষ মুসলিম যাযাবর এবং খ্রিস্টান খামারিদের মধ্যে। যদিও বাস্তবতা আরও অনেক বেশি জটিল। সেখানে দাগী অপরাধী থেকে শুরু করে দুর্নীতিবাজ রাজনীতিবীদরাও জড়িত।
