২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বিষাক্ত মাশরুম খেয়ে ১১ জনের মৃত্যু

ইরানে ১০টি প্রদেশ জুড়ে বিষাক্ত মাশরুম খেয়ে অন্তত ১১ জন মারা গেছে এবং আট শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2018, 09:08 PM

Updated : 08 Apr 2022, 06:24 PM

নিহতদের মধ্যে সাত জনই কেরমানশাহ অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে বিবিসি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বার্তা সংস্থা জানায়, অসুস্থদের চিকিৎসায় কার্যকর কোনো ওষুধ নেই। অন্তত দুজনের যকৃৎ প্রতিস্থাপন করতে হয়েছে।

জনগণকে খোলা মাশরুম কিনতে নিষেধ করা হয়েছে।

বসন্তের শেষে বৃষ্টিপাতের কারণে ইরানের পশ্চিমের পাহাড়ি অঞ্চলে প্রচুর বিষাক্ত ছত্রাক জন্মায়।

গত মাসে ইরানে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকের তুলনায় মাশরুমের উৎপাদন অনেক বেশি হয়েছে।