২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে পরিবেশবাদীদের বিশাল  বিক্ষোভ-সমাবেশ

থাইল্যান্ডে বনাঞ্চলে বিলাসবহুল গৃহ উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভে নেমেছে পরিবেশবাদীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Apr 2018, 08:59 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

২০১৪ সালে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

১ হাজারেরও বেশি বিক্ষোভকারী দেশের উত্তরাঞ্চলীয় চিয়াং মাই শহরে সমবেত হয়েছে।

পবিত্র একটি পর্বতের পাদদেশে বিচারক এবং কর্মকর্তাদের জন্য গৃহায়ন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ করছে তারা।

২০১৪ সালে থাইল্যান্ড সামরিক জান্তার শাসনে চলে যাওয়ার পর দেশটিতে জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিক্ষোভকারীরা মিছিল করছে বলে জানিয়েছে বিবিসি।

চিয়াং মাই শহরে পুলিশের ডেপুটি কমান্ডার পুলিশ কর্নেল পাইসান রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, “বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় ১ হাজার ২৫০ জন। তারা রাজনৈতিক নয় বরং পরিবেশগত বিষয় নিয়ে বিক্ষোভ করছে।”

হাতে, মাথায় সবুজ ফিতা পরে প্রতিবাদে উচ্চকণ্ঠ এ বিক্ষোভকারীরা দোই সুথেপ পর্বর্তে নবনির্মিত সব বভন গুঁড়িয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। বন ঘেরা ওই এলাকায় একটি জনপ্রিয় মন্দির থাকার কারণে এলাকাটিকে পবিত্র স্থান হিসাবেই গণ্য করা হয়।

বিক্ষোভকারীরা সরকারকে তাদের দাবি মেনে নেওয়ার জন্য ৭ দিন সময় দিয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে আরো বিক্ষোভের হুমকি দিয়েছে তারা।