২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

ভারতের উত্তরপ্রদেশে একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 04:12 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

নিহতদের মধ্যে ভ্যানের চালক এবং তার সহকারীও রয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় সময় শনিবার ভোর ৬টার দিকে উচাউলিয়া গ্রামের কাছে ন্যাশনাল হাইওয়ে-২৪ এ ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

মাত্রাতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। প্রচণ্ড সংঘর্ষে টাটা ম্যাজিক ভ্যানটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে অনেকটা ঢুকে যায়।

মাত্র গত সপ্তাহে রাজ্যের কুশিনগরে একটি ট্রেনের সঙ্গে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যানের সংঘর্ষে ১৩ শিশুর মৃত্যু হয়।