২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ‘অপহৃত স্কুলছাত্রীদের অনেকেই মারা গেছে’

নাইজেরিয়ায় বোকো হারামের হাতে অপহৃত স্কুলছাত্রীদের অনেকেই মারা গেছে বলে জানিয়েছেন জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট এক নাইজেরীয় সাংবাদিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2018, 11:09 PM

Updated : 08 Apr 2022, 06:13 PM

২০১৪ সালে চিবোক থেকে অপহৃত ২৭৬ স্কুলছাত্রীর ১১২ জন এখন পর্যন্ত নিখোঁজ। তাদের মাত্র ১৫ জনই জীবিত আছে বলে জানিয়েছেন সাংবাদিক আহমাদ সালকিদা।

তিনি বলেন, ওই ছাত্রীদের মুক্তির জন্য তিনি সরকারের পক্ষ থেকে বোকো হারামের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন। কিন্তু তাদেরকে মুক্ত করার কয়েকটি সুযোগ নষ্ট হয়েছে।

তবে নাইজেরিয়া সরকারের দাবি, নিখোঁজ ১১২ জনকে মুক্ত করার চেষ্টা এখনো চলছে।

সরকারের এক মুখপাত্র বিবিসি’কে বলেছেন, নিখোঁজ ছাত্রীদের মুক্ত করার জন্য আলোচনা চালানো হচ্ছে। তাদের অনেকেই মারা গেছে একথা বিশ্বাস করার কোনো কারণ নেই বলে জানান তিনি।

তবে মুখপাত্র বলেন, ৫ বার তিনি জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে বন্দি বিনিময়ের বন্দোবস্ত করেছিলেন। কিন্তু তৎকালীন সরকারের কালক্ষেপণের কারণে আলোচনায় ব্যাঘাত ঘটেছিল।

সাংবাদিক সালকিদা জীবিত থাকা স্কুলছাত্রীদের নাম প্রকাশ করেননি। এটি নাইজেরিয়া সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

আজ থেকে চারবছর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিলে নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গি গোষ্ঠী ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করে।