২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ বাড়াল চীন

চীন এ বছর ১১ হাজার ১শ’ কোটি ইউয়ানের (১৭ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলার) প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Mar 2018, 10:40 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

গত বছরের তুলনায় প্রতিরক্ষা খাতে এবারের অর্থ বরাদ্দ বাড়ল ৮ দশমিক ১ শতাংশ। তিন বছরের মধ্যে প্রতিরক্ষায় এটিই চীনের সবচেয়ে বেশি বরাদ্দ।

২০১৬ সালের প্রতিরক্ষা খাতে চীন ৭ দশমিক ৬ শতাংশ বরাদ্দ বাড়িয়েছিল। ২০১৭ সালে বাড়ানো হয়  মাত্র ৭ শতাংশ। সেখানে এবার এক লাফেই বরাদ্দ বাড়ানো হল ৮ দশমিক ১ শতাংশ।

সোমবার পার্লামেন্ট অধিবেশনে প্রধানমন্ত্রী লি  খাখিয়াং নতুন প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছেন। তাছাড়া, এবছর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রাও ৬ দশমিক ৫ শতংশ নির্ধারণ করেছেন তিনি।

Image
চীনের পার্লামেন্টের উদ্বেধনী অধিবেশনের আগে গ্রেট হলে সমবেত সামরিক প্রতিনিধিরা

চীনের পার্লামেন্টের উদ্বেধনী অধিবেশনের আগে গ্রেট হলে সমবেত সামরিক প্রতিনিধিরা

Image
চীনের পার্লামেন্টের উদ্বেধনী অধিবেশনের আগে গ্রেট হলে সমবেত সামরিক প্রতিনিধিরা

চীনের পার্লামেন্টের উদ্বেধনী অধিবেশনের আগে গ্রেট হলে সমবেত সামরিক প্রতিনিধিরা

পার্লামেন্টের উদ্বোধনী ভাষণে লি বলেন, জাতীয় নিরাপত্তা পরিস্থিতির আমূল পরিবর্তনের জন্য সেনাবাহিনীকে পাথরের মত শক্তশালী করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। দেশটির সরকার তাদের এবারের বাজেট তিনটি প্রধান লক্ষ্য মাথায় রেখেই ঘোষণা করেছে। এগুলো হলো, অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা, জনসংখ্যা বৃদ্ধির লাগাম টেনে ধরা এবং দারিদ্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা।

চীন সেনাবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রেখেছে। একটি বিমানবাহী রণতরী চীন তৈরি করেছে। আরো দু’টি তৈরি হচ্ছে। চিনা নৌবাহিনীতে রণতরীর সংখ্যা বাড়ানো হচ্ছে। বিপুল ব্যয়ে স্টিলথ জঙ্গি বিমান বানানো হচ্ছে।

চীনের এ প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি তাদের কৌশলগত লক্ষ্যের জন্য ভাল হলেও এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রসহ চীনের আঞ্চলিক প্রতিপক্ষদের উদ্বেগ বাড়বে।