২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি তালেবানের উপনেতা খালিদ মেহসুদ নিহত

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন ঊর্ধ্বতন তালেবান জঙ্গি নেতা খালিদ মেহসুদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 10:17 PM

Updated : 08 Apr 2022, 05:54 PM

তিনি ছিলেন নিষিদ্ধঘোষিত তেহরিক-ই- তালেবান পাকিস্তানের (টিটিপি) উপনেতা।

বৃহস্পতিবার আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

পাকিস্তানে একাধিক আত্মঘাতী হামলাসহ অন্যান্য হামলার জন্য টিটিপি কে দায়ী করা হয়।

গতবছর ডিসেম্বরে এ জঙ্গি দলটির বন্দুকধারীরা পেশোয়ারের একটি কলেজে হামলা চালিয়ে অন্তত ৯ জনকে হত্যা করে। আহত হয় ৩৬ জন।

পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে দলটির হামলা সম্প্রতি কমে এসেছে। এখন মেহসুদের মৃত্যুতে দলটি আরো দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা।