দুধের জন্য কাঁদায় একবছরের মেয়ের গলা কাটলেন মা!
মাত্র একবছর বয়সের শিশু। খিদের জ্বালায় দুধের জন্য শিশুটির কান্নায় রেগে গিয়ে তার গলা কেটে ফেললেন মা।
ভারতের মধ্যপ্রদেশে এমনই কাণ্ড ঘটিয়েছেন এক নারী।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার রাজ্যের রাজধানী ভোপালের প্রায় চার ঘণ্টা দূরের পথ ধর গ্রাম থেকে অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সময় বাড়িতে আর কেউ উপস্থিত ছিল না বলে পুলিশ জানিয়েছে।
প্রতিবেশীরা জানান, তারা ওই শিশুর কান্না শুনতে পাচ্ছিলেন, হঠাৎ করে কান্না বন্ধ হয়ে যায়। কিছু সময় পর ওই নারীকে ঘরের দরজা বন্ধ করে চলে যেতে দেখেন তারা।
পুলিশ জানিয়েছে, ধারাল অস্ত্র দিয়ে শিশুর গলা কাটা হয়েছে। কান্না শুনে মেজাজ ঠিক রাখতে না পেরে মেয়েকে খুন করার পর মা ঘরে তালা দিয়ে চলে যায় এক আত্মীয়র বাড়িতে।
কোনো কিছু গড়বড় হয়েছে বুঝতে পেরে ওইনারীর এক আত্মীয় প্রতিবেশীদের নিয়ে তার ঘরের কাছে যান এবং পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তে ভেসে যাওয়া শিশুটির নিথর দেহ দেখে স্তম্ভিত হয়ে পড়েন।
