কিরিবাতিতে অর্ধশত যাত্রী নিয়ে ফেরি নিখোঁজ
কিরিবাতি দ্বীপপুঞ্চের কাছে অর্ধশতাধিক যাত্রীসহ নিখোঁজ একটি ফেরির সন্ধানে জোর অভিযান শুরু হয়েছে।
বিবিসি জানায়, ১৮ জানুয়ারি এমভি বুতিরাওই নামের ফেরিটি ননুইতি দ্বীপ থেকে যাত্রা করে।
দুইদিনের মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নৌযানটির নিখোঁজের খবর জানানো হয়।
সাড়ে ১৭ মিটার দীর্ঘ কাঠের এ ফেরিটি কিরিবাতির বিভিন্ন দ্বীপের মধ্যে যাত্রী পরিবহন করতো।
প্রায় সপ্তাহখানে ধরে নিখোঁজ ফেরিটির সন্ধানে নিউ জিল্যান্ড ও ফিজির উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযনে নিউ জিল্যান্ডের পিথ্রি ওরিয়ন বিমানও মোতায়েন করা হয়েছে।
“ফেরি এবং যাত্রীদের খোঁজ পেতে যা করার দরকার সবই করবো,” বলেন রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার ফর নিউ জিল্যান্ডের জ্যেষ্ঠ উদ্ধার কর্মকর্তা জন অ্যাশবি।
ননুইতি দ্বীপ ছাড়ার আগে ফেরিটির প্রপেলার শ্যাফট মেরামত করা হয়েছিল বলে জানান তিনি। যে কারণে নৌযানটির চলাচলে সমস্যা হতে পারে বলেও আশঙ্কা তার।
