২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়েতে হোটেলে আগুনে ৪ জনের মৃত্যু

প্যারাগুয়েতে একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে চার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 05:05 PM

Updated : 08 Apr 2022, 05:46 PM

তাদের মধ্যে একজন জার্মান পুরুষ এবং দক্ষিণ কোরিয়ার একজন নারী।

মারা যাওয়া বাকি দুই নারীর পরিচয় এখনও সনাক্ত করা যায়নি বলে জানায় বিবিসি।

শুরুতে উদ্ধারকর্মীরা দুই জন নিহত এবং নয় জন আহত হওয়ার খবর দিয়েছিল; যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ আরও দুই নারীর মৃত্যুর খবর দেয়।

ভিলতাভা নদীর কাছে অবস্থিত ইউরোস্টারস ডেভিড হোটেলে শনিবার রাতে আগুন লাগে।

অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির জরুরি চিকিৎসা সেবা কর্তৃপক্ষ।

এক টুইটে তারা জানায়, “আহত নয় জনের চিকিৎসা চলছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দুইজনকে সাহায্য করতে পারিনি।”

কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি; তদন্ত কাজ শুরু হয়েছে।