২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি আশ্রয়: পাকিস্তানকে সতর্ক করলেন পেন্স

জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ না করলে পাকিস্তানকে অনেক কিছু হারাতে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 02:19 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

আকস্মিক সফরে বৃহস্পতিবার অফগানিস্তান যান পেন্স। সেখানে তিনি মার্কিন সামরিক ঘাঁটি বাগরাম বিমান ঘাঁটির সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পাকিস্তানের দৈনিক ডন জানায়, সেখানে এক বক্তৃতায় পেন্স দীর্ঘদিন ধরে তালেবান ও অন্যান্য জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে পাকিস্তানকে সতর্ক করেন।

পেন্স বলেন, “ওইসব দিন শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতার কারণে পাকিস্তানের যেমন অনেক কিছু পাওয়ার আছে, তেমনি এভাবে অপরাধী ও জঙ্গিদের অভয়ারণ্যে হয়ে উঠতে থাকলে তাদের অনেক কিছু হারাতেও হবে।

“প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের উপর কড়া নজর রাখছেন।”

রাজধানী কাবুলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেন পেন্স।