২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে ছাড়া পেল ৮ গাধা

কারাগারের সামনে লাগানো দামি গাছ খেয়ে ফেলার ‘অপরাধে’ চারদিন হাজতবাস করতে হয়েছে আট গাধাকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 02:46 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জলায়ু জেলায়, মঙ্গলবার জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

পুলিশের বরাতে আনন্দবাজার জানিয়েছে, রাজ্যের জলায়ু জেলার উরাই জেলের সামনে লাগানো দামি গাছ খেয়ে ফেলেছিল গাধাগুলো। মালিককে সতর্ক করা সত্বেও তিনি গাধাগুলোকে জেলের সামনেই ছেড়ে রাখেন, সুযোগ পেয়ে গাছগুলো খেয়ে নেয় গাধারা।

এরপরই গাধাগুলোকে আটক করে কারাগারে ঢুকিয়ে কারা হেফাজতে রাখা হয়।

মালিকের অনেক অনুরোধ সত্বেও গাধাগুলোকে ছাড়া হয়নি। পরে সোমবার স্থানীয় এক বিজেপি নেতার মধ্যস্থতায় গাধাগুলোকে ছাড়া হয়।

তবে এর মধ্যে পার হয়ে গেছে চারদিন। এই চারদিন কারা হেফাজতেই থাকতে হয়েছিল গাধাগুলোকে। 

কারাগার থেকে বের হওয়ার সময় কারারক্ষীরা গাধাগুলোকে বের হওয়ার পথ দেখিয়ে দেয় বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।