২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্ক শহরতলীতে পৌঁছেছে ত্রাণের গাড়িবহর: জাতিসংঘ

জাতিসংঘ এবং সিরিয়ার আরব রেড ক্রিসন্টের গাড়িবহর দামেস্কর অবরুদ্ধ ঘৌউতা শহরতলীতে ৪০ হাজার মানুষের জন্য ত্রাণ নিয়ে পৌঁছেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Oct 2017, 12:20 AM

Updated : 12 Apr 2022, 12:38 AM

২০১৬ সালের জুনের পর ওই এলাকায় এটিই প্রথম ত্রাণবহর বলে জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহরতলীগুলোতে সরকারি বাহিনীর কড়া অবরোধের কারণে সেখানকার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছে অধিবাসী ও ত্রাণ কর্মীরা।

মানবিক ত্রাণ সম্পর্কিত সমন্বয়ক জাতিসংঘ কার্যালয় টুইটারে বলেছে, তারা কাফরা বান্টা এবং সাকবা শহরে প্রবেশ করেছে।

সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট আরেকটি আলাদা টুইটে বলেছে, গাড়িবহরে ৪৯ টি ট্রাক ছিল। সেগুলোতে ৪০ হাজার মানুষের জন্য খাবার এবং স্বাস্থ্য বিষয়ক পন্য ছিল।

এর আগে গত বছর জুনে এ দুটি এলাকায় শেষবারের মত ত্রাণ পৌঁছেছিল।