২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৩১

নেপালে যাত্রীবাহী একটি বাস সড়ক থেকে পিছলে নদীতে পড়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Oct 2017, 10:00 PM

Updated : 25 Jul 2022, 09:06 PM

এ ঘটনায় আরও ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা। তারা বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

হিন্দু পুণ্যার্থী বোঝাই বাসটির অন্তত ১৩ যাত্রী এখনও নিখোঁজ আছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজধানী কাঠমাণ্ডু থেকে দক্ষিণের সমভূমিতে যাওয়ার প্রধান সড়ক পৃথভি হাইওয়েতে শনিবার এ দুর্ঘটনা ঘটে। বাসটি শুক্রবার রাতে রাজবিরাজ শহর থেকে রওয়ানা হয়েছিল বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ঘটনাস্থল থেকে সরকারি কর্মকর্তা রাম মনি মিশ্রা রয়টার্সকে বলেন, “আমরা এখন পর্যন্ত ৩১টি মৃতদেহ উদ্ধার করেছি। তল্লাশি অভিযান চলছে।

“বাসটি নদীর গভীরে তলিয়ে যাওয়ায় আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম।”

নদীতে পড়ে যাওয়ার কয়েকঘণ্টা পর উদ্ধারকর্মীরা বাসটি খুঁজে পায়। ক্রেনের সাহায্যে নদীর তলদেশ থেকে সেটি টেনে তোলার চেষ্টা চলছে বলেন জানান ওই কর্মকর্তা।