২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনল্যান্ডে সামরিক ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ৪

ফিনল্যান্ডে একটি সামরিক মহড়া চলাকালে সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে একটি ট্রেনের সংঘর্ষে চার জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 03:47 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

বৃহস্পতিবার দক্ষিণ ফিনল্যান্ডে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিহতদের মধ্যে তিনজন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে থাকা নাগরিক ও অপরজন ট্রেনটির এক যাত্রী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সামরিক প্রশিক্ষণে থাকা আরো চার নাগরিক এবং ট্রেনটির আরো সাত যাত্রী আহত হয়েছেন। 

পরে এ দুর্ঘটনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ফিনল্যান্ডে পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হয়।