২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে ক্ষেপণাস্ত্রে শান দিচ্ছে উ. কোরিয়া

যুক্তরাষ্ট্রে আঘাত হানার উপযোগী করে তুলতে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্রে শান দিচ্ছে বলে এক রুশ আইনপ্রণেতার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2017, 08:48 PM

Updated : 12 Apr 2022, 12:29 AM

মঙ্গলবারের প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানায়, উত্তর কোরিয়া তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম একটি দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে, যেটি আধুনিকীকরণের পরই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। উত্তর কোরিয়ার নেতারা রাশিয়ার আইনপ্রণেতাদেরকে এমন কথাই জানিয়েছেন।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অ্যান্টন মোরোজোভের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।

২ থেকে ৬ অক্টোবর পিয়ংইয়ং সফর করেন রুশ আইনপ্রণেতা মোরোজোভ। ইন্টারফ্যাক্সকে তিনি বলেন, “উত্তর কোরিয়া নয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে কাজ করছে।”

তবে কবে নাগাদ তারা একাজ শেষ করতে পারবে তা নিয়ে কোনও আলাপ হয়নি বলে জানান তিনি।