২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হানিপ্রিত না বিপাশানা- রাম রহিমের উত্তরসূরি কে?

ধর্ষণের দায়ে ২০ বছর সাজা পাওয়া ভারতের ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 10:12 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

যে দুইজনের নাম সবচেয়ে এগিয়ে তারা হলেন রাম রহিম সিংয়ের আশ্রম ডেরা সাচ্চা সাওদার প্রধান বিপাশানা ইনসান এবং রাম রহিমের পালিত কন্যা হানিপ্রিত সিং।

বিপাশা এবং হানিপ্রিত দুজনই নিজেদের ‘গুরু ব্রহ্মচারী’ বলে পরিচয় দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিপ্রিত নিজেকে ‘বাবার পরি, মানবহিতৈষী, পরিচালক, সম্পাদক এবং অভিনেত্রী’ বলেও পরিচয় দেন।

ধর্ষণের অভিযোগে আদালত দোষী সাব্যস্ত করার পর বিশেষ হেলিকপ্টারে করে চণ্ডিগড়ের পাঁচকুলা থেকে রোহতক কারাগারে নিয়ে যাওয়া হয় রাম রহিমকে। ওই সময় হানিপ্রিত তার সঙ্গে ছিলেন বলে জানায় এনডিটিভি।

এদিকে, রাম রহিম সিংয়ের ভক্তদের ‘শান্তভাবে’ আদালতের আদেশ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডেরা সাচ্চা সাওদা আশ্রমের প্রধান বিপাশানা ইনসান।

ডেরা রাইট আউট অব কলেজে যোগ দেওয়া ৩৫ বছরের বিপাশানা বলেন, ডেরার প্রধান হিসেবে র‌্যাঙ্কিয়ে তিনিই ‘দুই নম্বরে’ আছেন।

Image
হানিপ্রিত সিং

হানিপ্রিত সিং

Image
বিপাশানা ইনসান

বিপাশানা ইনসান

অন্যদিকে, টুইটার ও ফেইসবুকে হানিপ্রিত বলেন, “আমার রকস্টার বাবার নির্দেশ বাস্তবায়ন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

টুইটার ও ফেইসবুক মিলিয়ে তার অনুসারীর সংখ্যা ১৫ লাখের বেশি বলে জানায় এনডিটিভি।

হানিপ্রিতের আগের নাম ছিল প্রিয়াংকা, রাম রহিম পালক নেওয়ার পর তার নাম দেন হানিপ্রিত সিং।

২০০৯ সালের ডিসেম্বরে নিজের আশ্রমে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাম রহিম। সেখানে আসা তার ভক্তদের মধ্যে বিশ্বাস গুপ্তা ও তার স্ত্রী প্রিয়াংকাও ছিলেন।

ওই অনুষ্ঠানের পর প্রিয়াংকাকে নিজের পালিত কন্যা বলে ঘোষণা দেন রাম রহিম। জামাতা হিসেবে আশ্রমে বিশেষ খাতির পেতে শুরু করেন বিশ্বাস।

কিন্তু ২০১১ সালে রাম রহিমের সঙ্গে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তোলেন বিশ্বাস। এরপর তাদের বিচ্ছেদ ঘটে।