ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত
ইয়েমেনের উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার প্রশিক্ষণ চলার সময় ছয় আরোহীসহ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় ইয়েমেনের দক্ষিণ উপকূল থেকে ৩২ কিলোমিটার দূরে সাগরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির আরোহী পাঁচ সামরিক সদস্যকে উদ্ধার করা হয়েছে।
অপরজনের খোঁজে একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরুর কথাও জানিয়েছে সেন্টাল কমান্ড।
