২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত

ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান চলাকালে যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Aug 2017, 12:38 PM

Updated : 12 Apr 2022, 12:08 AM

রোববার উত্তর ইরাকে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, “শত্রুদের সঙ্গে সংঘর্ষের সময় ঘটনাটি ঘটেনি বলে প্রাথমিক প্রতিবেদনগুলো থেকে ইঙ্গিত পাওয়া গেছে।”

নিহত সেনারা ইরাকে আইএসের সঙ্গে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর অংশ ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে। ঘটনার বিষয়ে একটি তদন্ত চলছে বলেও এতে জানানো হয়েছে।

বিবৃতিতে কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্সের কমান্ডার লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ড বলেছেন, “আইএসআইএস-বিরোধী পুরো জোট বাহিনীর পক্ষ থেকে ওই বীরদের পরিবার, বন্ধু ও দলীয় সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”