২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনায় উত্তর কোরিয়া

মার্কিন নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সমালোচনা করেছে পিয়ংইয়ং।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Aug 2017, 06:11 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

এ পদক্ষেপ মানুষের আদান-প্রদানের গন্ডি বেঁধে দেওয়ার ‘হীন’ প্রচেষ্টা বলে বর্ণনা করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা বলেছে, উত্তর কোরিয়ায় ভ্রমণকালে বিদেশিদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। বিশ্বের সব দেশের নাগরিকই উত্তর কোরিয়া ভ্রমণ করতে পারে।

মুখপাত্র বলেন, “সদিচ্ছা নিয়ে উত্তর কোরিয়া ভ্রমণ করতে চাওয়া এবং আমাদের বাস্তব অবস্থা সচক্ষে দেখার ইচ্ছা আছে এমন সব মার্কিন নাগরিকের জন্যই আমাদের দ্বার খোলা।”

যুক্তরাষ্ট্র ১ সেপ্টেম্বর থেকে নিজ দেশের নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিকদের দীর্ঘমেয়াদে আটক থাকার ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।

এর মধ্য দিয়ে বিশ্বে উত্তর কোরিয়াই হল একমাত্র দেশ যেখানে মার্কিন নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ হল।

এক মার্কিন শিক্ষার্থী ওটো ওয়ার্মবিয়ার উত্তর কোরিয়ায় যাওয়ার পর আটক হওয়া এবং পরে মারা যাওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল। ওটো ওয়ার্মবিয়ার উত্তর কোরিয়া যাওয়ার কিছুদিন পরই গ্রেপ্তার হন। তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কিন্তু গত জুনে তাকে যখন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয় তখন তিনি কোমায় ছিলেন। এর এক সপ্তাহ পরেই তিনি মারা যান। তার মৃত্যু একটি রহস্য হয়েই থেকে গেছে।