২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিজিটাল’ ইইউ গড়ার স্বপ্ন দেখা জাঙ্কারের স্মার্টফোনই নেই

ইউরোপীয় ইউনিয়নের জন্য ‘ডিজিটাল ভবিষ্যত’ গড়তে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া  ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাঙ্কারের নিজের কোনো স্মার্টফোন নেই!

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jul 2017, 08:41 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

শুক্রবার এস্তোনিয়ায় ইইউ প্রেসিডেন্সি অব ডিজিটাল-সাভির উদ্বোধনী অনুষ্ঠানে জাঙ্কারের সরল স্বীকারোক্তি, “আমার বলা উচিত না, কিন্তু আমাকে বলতেই হবে- আমার এখনও কোনো স্মার্টফোন নেই।”

তিনি মজা করে আরও বলেন, “এস্তোনিয়ার প্রধানমন্ত্রী জুরি রাটাস আমাকে রাজধানী তাল্লিনে আমন্ত্রণ জানাতে ১৯শতকের মত পোস্টকার্ড ব্যবহার করেছেন।”

ইইউর একটি সূত্র জানায়, নোকিয়ার পুরনো মডেলের একটি ফোন ব্যবহার করেন জাঙ্কার।

“এস্তোনিয়া যে রকম প্রযুক্তিপ্রবণ দেশ, আমি কখনোই এ দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম না”, বলেও মন্তব্য করেন লুক্সেমবার্গের সাবেক এই প্রধানমন্ত্রী।

বিশ্বে প্রযুক্তিগত দিক থেকে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম এস্তোনিয়াতেই প্রথম অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়।