মার্কিন বিমান হামলায় ৩ আফগান পুলিশ নিহত
আমেরিকার একটি সামরিক বিমান থেকে গুলিতে অন্তত তিন আফগান পুলিশ নিহত এবং দুইজন আহত হয়েছে।
কাবুলে যুক্তরাষ্ট্রের সেনা কমান্ডারের পক্ষ থেকে এক বিৃবতিতে বলা হয়, শনিবার রাতে দক্ষিণের হেলমান্দ প্রদেশে একটি অভিযান চলাকালে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, “আফগান ও আমেরিকান সেনাদের নিয়ে গঠিত একটি বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছি। এসময় প্রতিপক্ষের গুলির জাবাবে তারা পাল্টা গুলি চালায়। যাতে আফগান বর্ডার পুলিশের কয়েকজন কর্মকর্তা হতাহত হন।”
“অনাকাঙ্খিত এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”
হেলমান্দ গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং দুই জন আহত হওয়ার খবর দিয়েছেন।
উভয় পক্ষ থেকেই এ ঘটনা তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে।
হেলমান্দ প্রদেশে তালেবান জঙ্গিরা অত্যন্ত সক্রিয়।
