২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পার্লামেন্ট, মাজারে হামলার দায় স্বীকার করেছে আইএস

ইরানের পার্লামেন্ট ভবন এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jun 2017, 03:53 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

জঙ্গি গোষ্ঠীটির বার্তা সংস্থা আমাক বুধবার জানায়, “ইসলামিক স্টেটের যোদ্ধারা খোমেনির মাজার এবং ইরানের পার্লামেন্ট ভবনে হামলা করেছে।”

বুধবার সকালে ইরানের পার্লামেন্ট ভবন এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সন্ত্রাস বিরোধী বিভাগের প্রধান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিকে বলেছেন, তারা আরেকটি সন্ত্রাসী হামলা পরিকল্পনা নস্যাৎ করেছেন এবং একদল সন্ত্রাসীকে আটক করেছেন।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় লোকজনকে গণপরিবহনে চলাফেরা করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।