২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মির সীমান্তে ৫ ভারতীয় সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাঁচ ভারতীয় সেনাকে গুলি করে হত্যার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jun 2017, 10:08 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার নেজাপীর সেক্টরে বিনা উসকানিতে ভারতীয় সেনারা গুলি চালায়। এতে পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে দুই বেসামরিক নাগরিক আহত হয়।

“প্রতিশোধ নিতে পাকিস্তানের সেনারা শনিবার পাঁচ ভারতীয় সেনাকে গুলি করে হত্যা করে। গুলিতে তাদের আরও বেশ কয়েকজন আহত হয় এবং আমরা মর্টারের গোলা ছুড়ে তাদের বাংকার ধ্বংস করেছি।”

যদিও ভারতীয় সেনাবাহিনী সীমান্তে গোলাগুলিতে তাদের কোনো সেনা হতাহত হওয়ার খবর অস্বীকার করেছে। 

ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেন, “পুঞ্চ জেলার দুইটি সেক্টরে পাকিস্তানী সেনারা দুইবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলা নিক্ষেপ করে। এতে স্থানীয় এক নারী আহত হয়েছেন।”

গুপ্তচরবৃ্ত্তির অভিযোগে বেলুচিস্তানে আটক ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবকে পাকিস্তানের সেনা আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

যদিও ভারতের আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত (আইসিজে) কুলভূষণের দণ্ড কার্যকরে স্থগিতাদেশ দিয়েছে।

পুরনো খবর:

কুলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর না করার নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত
গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয়র মৃত্যুদণ্ড