২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল হামলা: প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আফগানিস্তানে বিক্ষোভ

আফগানিস্তানে রক্তক্ষয়ী গাড়িবোমা বিস্ফোরণের পর প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jun 2017, 03:56 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

রাজধানী কাবুলে প্রেসিডেন্ট বাসভবনের কাছে বিদেশি দূতাবাস এলাকায় বুধবার শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়, আহত হয়েছে আরও প্রায় সাড়ে চার শতাধিক মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার এক হাজারের বেশি বিক্ষোভকারী প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাদের দাবিতে বিক্ষোভ মিছিল করে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হতে শুরু করে।

তাদের হাতে বিস্ফোরণে হতাহতদের ছবি ধরা ছিল। তারা এজন্য ঘানি ও দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহকে দায়ি করে স্লোগান দেয়।

বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ জল কামান ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে। তারা পুলিশের দিকে ইট-পাথর ছোঁড়ে।

এ সময় পুলিশ মাঝেমধ্যে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলি ছোঁড়ে বলেও জানায় রয়টার্স।