২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ এয়ারওয়েজের দুর্বিপাকের পেছনে ‘ভুল করে সুইচ বন্ধ’

যান্ত্রিক ত্রুটি নয় বরং ভুল করে বিদ্যুৎ সংযোগের সুইচ বন্ধ করে দেওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজ বিপর্যয়ে পড়েছিল বলে জানিয়েছে টাইমস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jun 2017, 03:25 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

টাইমসের খবরে বলা হয়, ব্রিটিশ এয়ারওয়েজের ডেটা সেন্টার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অন্য একটি প্রতিষ্ঠানের এক কর্মী অসাবধানতাবশত সেখানকার আইটি সিস্টেমের বিদ্যুৎ সংযোগ সুইচ বন্ধ করে দিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ এয়ারওয়েজের এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি শুক্রবার এখবর প্রকাশ করে।

তিনি টাইমসকে বলেন,  “রক্ষণাবেক্ষণের কাজ ঠিকঠাক মতই চলছিল। কিন্তু অসাবধানতাবশত তাদের একজন বিদ্যুৎ সংযোগের সুইচ বন্ধ করে দেন। যে কারণে আইটি সিস্টেম অকার্যকর হয়ে পড়ে।”

গত ২৭ মে সার্ভার জটিলতায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট সূচিতে ধস নামে।

সেদিন যুক্তরাজ্যের বিমান কোম্পানিটির ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। এমনকি যাত্রীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে ‘চেক ইন’ করতেও পারেননি।

পরে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, আইটি সিস্টেমে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই এই সংকট দেখা দিয়েছে।

যে কারণে ওই দিন লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দর থেকে তাদের সব ফ্লাইট বাতিল হয়ে যায়।

বিশ্বের অন্যান্য বিমানবন্দরেও ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিলম্বিত হয়।

দুর্ভোগ পোহাতে হয় প্রায় ৭৫ হাজার যাত্রীকে।

পুরনো খবর:

বিপর্যয় কাটিয়ে উঠেছে ব্রিটিশ এয়ারওয়েজ
ব্রিটিশ এয়ারওয়েজ: হিথ্রোতে দুর্ভোগ অব্যাহত
সার্ভার জটিলতা: বিপর্যয়ে ব্রিটিশ এয়ারওয়েজ