আফগান সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১৫
আফগানিস্তানের কান্দাহারে একটি সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় অন্তত ১৫ আফগান সেনা নিহত হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজির বিবিসি’কে বলেছেন, শাহ ওয়ালি কোট এলাকায় এ হামলায় অন্য আরও ৫ জন আহত হয়েছে।
একই এলাকায় আরেকটি সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় ১০ আফগান সেনা নিহতের ঘটনার চারদিন পর নতুন করে এ হামলা হল।
তালেবান গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
এর আগে মাজার-ই-শরিফের কাছে একচি সামরিক কম্পাউন্ডে হামলা চালিয়ে ১৩৫ আফগান সেনাকে হত্যা করার পর গত মাসে তালেবান জঙ্গিরা বসন্তকালীন হামলা শুরু করার ঘোষণা দিয়েছিল।
বিদেশি বাহিনীর তাদের হামলার মূল লক্ষ্য বলে জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।
