২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিকম্পে নিহত ৮

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের কাশগড়ে ৫.৫ মাত্রার এক ভূমিকম্পে আটজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 10:50 AM

Updated : 11 Apr 2022, 11:34 PM

বৃহস্পতিবার কাশগড় বিভাগের ট্যাক্সকোরগান জেলায় ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

ওই এলাকার ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে চীনের ভূমিকম্প প্রশাসন (সিইএ) ।

এতে আরো ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। কয়েকটি ভবন ধসে পড়েছে ও কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে এবং হতাহতের মোট সংখ্যা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি।

অনলাইনে পোস্ট করা ছবিতে বেশকিছু ক্ষতিগ্রস্ত ভবন দেখা গেছে।

শিনজিয়াংয়ে প্রায়ই ভূমিকম্প হলেও অধিকাংশ ক্ষেত্রে সামান্য ক্ষয়ক্ষতি হয়ে থাকে।