২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ পার্লামেন্টের কাছে সন্ত্রাসের সন্দেহে একজন গ্রেপ্তার

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের কাছে ছুরি বহনকারী এক ব্যক্তিকে সন্ত্রাসী হামলা চালানোর সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2017, 09:35 PM

Updated : 11 Apr 2022, 11:28 PM

ওই ব্যক্তির বয়স ২০ এর কোঠায়। গোয়েন্দা-পরিচালিত অভিযানে সশস্ত্র পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এক প্রত্যক্ষদর্শী মাটিতে দুটি ছুরি দেখতে পাওয়ার কথা জানিয়েছে। এর একটি রুটি কাটার ছুরি।

স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আক্রমণাত্মক অস্ত্র রাখা, সন্ত্রাসী কর্মকান্ড ও হামলার প্রস্তুতির সন্দেহে ব্যক্তিটিকে গ্রেপ্তার করা হয়েছে। ছুরিগুলোও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং তাকে সাউথ লন্ডন পুলিশ স্টেশনের কাস্টডিতে রাখা হয়েছে।

গতমাসে পার্লামেন্টের কাছে গাড়ি হামলায় চারজন নিহত হওয়ার ঘটনাস্থলের কাছেই এ গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।