আফগানিস্তানে আইএস বিরোধী লড়াইয়ে মার্কিন সেনা নিহত
আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানের সময় মার্কিন বিশেষ বাহিনীর এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানের পূর্বের নানগারহার প্রদেশে আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় ওই সেনাসদস্য নিহত হন।
পাকিস্তান সীমান্তবর্তী নানগরহার প্রদেশে এই অঞ্চলে আইএস এর প্রধান ঘাঁটি বলে ধারণা করা হয়, আইএসর ভাষায় যা তাদের খোরাসান শাখা।
২০১৫ সালের জানুয়ারিতে আইএস ওই অঞ্চলকে তাদের খোরাসান শাখা ঘোষণা করে। যেখানে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
