২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার রোস্তভ অন দনে বিস্ফোরণে আহত ১

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন দনের কেন্দ্রস্থলে এক বিস্ফোরণে একজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 01:30 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

উত্তর ককেশাসের আঞ্চলিক আইন প্রয়োগকারী সংস্থার এক সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা তাসকে এ ঘটনার কথা জানিয়েছেন। 

ওই সূত্র বলেন, “মস্কোর স্থানীয় সময় সকাল ৭টায় এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, এতে একজন আহত হয়েছেন।”

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের বিশেষ বিভাগের তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

এক বিবৃতিতে উত্তর ককেশাসে নিয়োজিত রাশিয়ার ন্যাশনাল গার্ডের গণমাধ্যম বিভাগ বলেছে, “মস্কোর স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় গৃহহীন এক লোক একটি প্যাকেট দেখতে পায়। ভিতরে কী আছে দেখতে গিয়ে একটি ফ্ল্যাশ লাইট পায়। সেটি জ্বালানোর চেষ্টা করতে গেলে বিস্ফোরণ ঘটে।”

ফ্লাশ লাইটের আদলে সেটি ঘরে তৈরি বোমা ছিল বলে জানিয়েছে ন্যাশনাল গার্ড। বিস্ফোরণে ওই ব্যক্তির হাত উড়ে গেছে।

এর তিন দিন আগে সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের পাতাল রেলে চালানো বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হন।