২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিজাব না পরায় ইতালিতে মাথা মুণ্ডন বাংলাদেশি কিশোরীর

হিজাব না পড়ায় ইতালিতে বাংলাদেশি এক কিশোরীর মাথা তার মা মুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 01:14 AM

Updated : 19 Aug 2022, 04:13 PM

বোলোনিয়া শহরে ওই কিশোরীর কাছ থেকে বিষয়টি জেনে তার স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে সংবাদ সংস্থা আইএএনএস খবর দিয়েছে।

স্থানীয় সংবাদপত্র রেসতো দেল কারলিনোয় শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন উদ্ধৃত করে আইএএনএস জানায়, ১৪ বছর বয়সী ওই বাংলাদেশি কিশোরী তার মার আচরণে উত্ত্যক্ত বোধ করছেন।

Image
ফাইল ছবি: রয়টার্স

ফাইল ছবি: রয়টার্স

ওই কিশোরী পুলিশকে বলেছে, স্কুলে যাওয়ার সময় তার মা তাকে হিজাব পরতে বাধ্য করতে চাইত। সে তা না শোনায় তার মাথা কামিয়ে দেওয়া হয়।

স্কুলের কোনো ছেলে বন্ধু এমনকি মেয়ে বন্ধুদের সঙ্গেও কথা বলার ক্ষেত্রে তার বাবা-মা আপত্তি জানিয়ে আসছে বলে তার অভিযোগ।

ওই কিশোরী বলেছে, সে আর তার বাবা-মার সঙ্গে থাকতে চাইছে না। কারণ তার আশঙ্কা, তারা তাকে বাংলাদেশে নিয়ে তাদের পছন্দে বিয়েতে বাধ্য করতে পারে।