২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান হামলায় আইএস’র ‘দ্বিতীয় শীর্ষ নেতা নিহত’

বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা আয়াদ আল-জুমাইলি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরাকের সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Apr 2017, 08:32 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে শনিবার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর প্রচার করা হয়।

খবরে বলা হয়, সিরিয়া সীমান্তের কাছে আল-কাইম অঞ্চলে ইরাকি বিমান বাহিনীর হামলায় আইএসর আরও কয়েকজন কমান্ডারসহ জুমাইলি নিহত হয়েছেন।

সেখানে জুমাইলিকে আইএসর ‘দ্বিতীয় শীর্ষ নেতা’ এবং ‘যুদ্ধ মন্ত্রী’ হিসেবে বর্ণনা করা হয়।

এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের কাছ থেকেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।