২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাসে মাইক্রোবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জ্যেষ্ঠ নাগরিকদের বহনকারী একটি গির্জার মাইক্রোবাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 10:39 AM

Updated : 11 Apr 2022, 11:18 PM

বুধবার সান  আন্তোনিও শহর থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে টেক্সাসের অশ্বারোহী বাহিনী।

দুর্ঘটনার সময় বাসটিতে ১৪ জন আরোহী ও পিকআপটিতে শুধু চালক ছিলেন।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সার্জেন্ট কনরাড হেইন জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিজেদের ফেইসবুক পেইজে নিউ ব্রায়ুনফেল্স শহরের ওই ব্যাপটিস্ট গির্জাটি জানিয়েছে, গির্জার সঙ্গে জড়িত একদল জ্যেষ্ঠ নাগরিক তিনদিনের এক সফর শেষে ফিরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ট্রেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট ও তার স্ত্রী।