আফগানিস্তানে এক পরিবারের আট পুলিশ সদস্যকে হত্যা
আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক পরিবারের আট পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
ফারিয়াব প্রদেশের একটি তল্লাশি চৌকিতে এদের হত্যা করা হয়; হত্যার আগে নিহতদের সবাইকে মাদক সেবন করানো হয়েছিল বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা, খবর বিবিসির।
প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের খবরানুযায়ী, খুনি নিহত পুলিশদের সহকর্মী ছিলেন এবং তিনি গোপনে তালেবানের হয়ে কাজ করতেন, তবে অন্য আরেকটি প্রতিবেদনে তাকে আত্মসমর্পণ করা তালেবান যোদ্ধা বলা হয়েছে।
নিহতরা সবাই এক পরিবারের সদস্য, যাদের মধ্যে ওই পরিবারের এক পিতা, তার দুই ছেলে, দুই মেয়ের স্বামী ও তিন ভাইপো রয়েছেন।
কোনো গোষ্ঠী হত্যার দায় স্বীকার করেনি, তবে ফারিয়াব প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবুল করিম ইয়োরেশ বলেছেন, “সন্দেহভাজন পালিয়ে তালেবানে চলে গেছে।”
নিহতদের মধ্যে চারজন পুলিশ বাহিনীর নিয়মিত সদস্য ও অপর চারজন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তা বলে জানিয়েছে তিনি।
তিনি বলেন, “তাদের সহকর্মী তাদের মাদক খাইয়েছিল, তারপর সে তাদের গুলি করে হত্যা করে। আলমার জেলার এক তল্লাশি চৌকিতে এ ঘ্টনা ঘটেছে।”
নিহতরা সবাই একই পরিবারের সদস্য তা নিশ্চিত করেছেন আলমার জেলার গভর্নর সালেহ সালেহ।
